Psalms 115:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা, আর যে কেউ সেসব জিনিসের উপর নির্ভর করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্ম্মাতারা, আর যে কেহ সে গুলিতে নির্ভর করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্মাতারা, আর যে কেহ সেগুলিতে নির্ভর করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা এগুলোকে তৈরী করে আর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করে তারাও ঐ সব প্রতিমার মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা এগুলোকে তৈরী করে আর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করে তারাও ঐ সব মূর্তির মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের নির্মাতা ও উপাসক সকলেরই দশা হবে ঐ প্রতিমাগুলির মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব লোকরা মূর্ত্তিগুলি তৈরী করে এবং তাতে তাদের আস্থা রাখে, তারা কি ওই সব মূর্ত্তিগুলোর মত হয়ে যাবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন তারা তেমনি হবে তাদের নির্মাতারা, যে কেউ সেগুলোতে নির্ভর করে তারা।