Psalms 116:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদ থেকে যেসব মঙ্গল পেয়েছি, তার পরিবর্তে তাঁকে কি ফিরিয়ে দেব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভুর কাছ থেকে যেসব মঙ্গল পেয়েছি তার প্রতিদানে তাঁকে কী ফিরিয়ে দেবো?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্ত্তে তাঁহাকে কি ফিরাইয়া দিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাঁহাকে কি ফিরাইয়া দিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমার যে সব মংগল করেছেন তার বদলে আমি তাঁকে কি দেব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমার যে সব উন্নতি করেছেন তার বদলে আমি তাঁকে কি দেব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যত উপকার আমি পেয়েছি, প্রভু পরমেশ্বরের কাছ থেকে, কি দেব তাঁকে আমি তার প্রতিদানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুকে কি আর দিতে পারি? আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভুু থেকে যে সকল মঙ্গল পেয়েছি, তাঁর পরিবর্তে তাকে কি ফিরিয়ে দিব?