Psalms 116:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃত্যুর দড়ি আমাকে বেষ্টন করলো, পাতালের যন্ত্রণা আমাকে পেয়ে বসলো, আমি সঙ্কটে ও দুঃখে পড়লাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত্যুর দড়ি আমাকে বেঁধে ফেলল, পাতালের যন্ত্রণা আমার উপর নেমে এল, দুর্দশায় ও দুঃখে আমি জর্জরিত হলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল, আমি সঙ্কটে ও দুঃখে পড়িলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল, আমি সঙ্কটে ও দুঃখে পড়িলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃত্যুর দড়িতে আমি বাঁধা পড়েছিলাম, মৃতস্থানের যন্ত্রণা আমাকে পেয়ে বসেছিল; আমি দুঃখ ও কষ্ট পাচ্ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃত্যুর দড়িতে আমি বাঁধা পড়েছিলাম, কবরের আজাব আমাকে পেয়ে বসেছিল; আমি দুঃখ ও কষ্ট পাচ্ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুর বেড়াজাল আমায় ঘিরে ধরেছিল, গ্রাস করেছিল পাতালের বিভীষিকা, নিদারুণ আতঙ্কে ও যন্ত্রণায় আমি হয়েছিলাম নিমজ্জিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম! আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল| কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে| আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃত্যুর দড়ি আমাকে চারপাশে ঘিরে ধরল এবং পাতালের ফাঁদ আমার মুখোমুখি, আমি কষ্ট এবং দুঃখ অনুভব করলাম।