Psalms 116:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তুমি মৃত্যু থেকে আমার প্রাণ, অশ্রু থেকে আমার চোখ, পতন থেকে আমার চরণ উদ্ধার করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তুমি, হে সদাপ্রভু, মৃত্যু থেকে আমাকে উদ্ধার করেছ, চোখের জল থেকে আমার চোখ, পতন থেকে আমার পা, উদ্ধার করেছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ, উদ্ধার করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ, উদ্ধার করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমিই মৃত্যু থেকে আমার প্রাণ, চোখের জল থেকে আমার চোখ, আর পড়ে যাওয়ার হাত থেকে আমার পা রক্ষা করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমিই মৃত্যু থেকে আমার প্রাণ, চোখের পানি থেকে আমার চোখ, আর পড়ে যাওয়ার হাত থেকে আমার পা রক্ষা করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি মরণের হাত থেকে আমার প্রাণ, অশ্রুক্ষরণ থেকে আমার নয়ন, পতন থেকে আমার চরণ যুগল করেছ রক্ষা সযতনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন| আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি মৃত্যু থেকে আমার আত্মাকে মুক্ত করেছো, আমার চোখকে চোখের জল থেকে এবং পা কে হোঁচট থেকে উদ্ধার করেছ।