Psalms 117:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমাদের উপরে তাঁর অটল মহব্বত মহৎ, ও মাবুদের বিশ্বস্ততা অনন্তকালস্থায়ী। মাবুদের প্রশংসা হোক!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমাদের প্রতি তাঁর প্রেম মহান, এবং সদাপ্রভুর বিশ্বস্ততা অনন্তকালস্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমাদের উপরে তাঁহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকালস্থায়ী। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমাদের উপরে তাঁহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকালস্থায়ী। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমাদের প্রতি সদাপ্রভুর ভালবাসা প্রচুর আর তাঁর বিশ্বস্ততা চিরকাল স্থায়ী। সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমাদের প্রতি মাবুদের মহব্বত প্রচুর আর তাঁর বিশ্বস্ততা চিরকাল স্থায়ী। আলহামদুলিল্লাহ্‌!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের প্রতি সুমহান তাঁর অবিচল প্রেম, চিরায়ত তাঁর সত্যনিষ্ঠা। তোমরা প্রভু পরমেশ্বরের প্রশস্তি কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাদের খুব ভালোবাসেন! এবং প্রভু চিরদিনই আমাদের প্রতি সৎ‌ থাকবেন| প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাঁর বিশ্বস্ত বিধি আমাদের ওপরে মহান এবং সদাপ্রভুুর বিশ্বাসযোগ্যতা অনন্তকালস্থায়ী। সদাপ্রভুুর প্রশংসা কর।