Psalms 118:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মধুমক্ষিকার মত তারা আমাকে ঘিরে রেখেছে, কাঁটার আগুনের মত তারা নিভে গেল; মাবুদের নামে আমি তাদেরকে উচ্ছেদ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মৌমাছির মতো আমাকে ছেঁকে ধরেছিল, কিন্তু কাঁটার আগুনের মতো অচিরেই তারা নিভে গেল; সদাপ্রভুর নামে আমি তাদের উচ্ছেদ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মধুমক্ষিকার ন্যায় তাহারা আমাকে ঘেরিয়াছে, কাঁটার আগুনের মত তাহারা নিবিয়া গেল; সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মধুমক্ষিকার ন্যায় তাহারা আমাকে ঘেরিয়াছে, কাঁটার আগুনের মত তাহারা নিভিয়া গেল; সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৌমাছির মত তারা আমাকে ঘিরে ধরেছে; কাঁটা-ঝোপের আগুনের মতই তাড়াতাড়ি তারা নিভে গেছে। সদাপ্রভুর নামে আমি তাদের নিশ্চয়ই শেষ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৌমাছির মত তারা আমাকে ঘিরে ধরেছে; কাঁটা-ঝোপের আগুনের মতই তাড়াতাড়ি তারা নিভে গেছে। মাবুদের নামে আমি তাদের নিশ্চয়ই শেষ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৌমাছির মত তারা আমাকে ঘিরেছিল, কাঁটাঝোপের আগুনের মতজ্বলে উঠেছিল তারা, কিন্তু প্রভুর নামেই আমি তাদের করেছি উচ্ছেদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঝাঁক ঝাঁক মৌমাছির মত শত্রুরা আমায় ঘিরে ধরেছিলো| কিন্তু দ্রুত জ্বলনশীল ঝোপের মত ওরা শেষ হয়ে গিয়েছিলো| প্রভুর শক্তি দিয়ে আমি ওদের পরাজিত করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমাকে ঘিরে আছে মৌমাছির মতো, তারা কাঁটার আগুনের মত অদৃশ্য হয়ে গেল; সদাপ্রভুুর নামে আমি তাদেরকে বিচ্ছিন্ন করব।