Psalms 118:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমাকে কঠিন শাস্তি দিয়েছেন, কিন্তু মৃত্যুর হাতে তুলে দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে কঠোরভাবে শাসন করেছেন, তবুও তিনি আমাকে মৃত্যুর হাতে সমর্পণ করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমাকে ভারী শাস্তি দিয়াছেন, কিন্তু মৃত্যুর হস্তে সমর্পণ করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমাকে ভারী শাস্তি দিয়াছেন, কিন্তু মৃত্যুর হস্তে সমর্পণ করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে কড়া শাসন করেছেন, কিন্তু মৃত্যুর হাতে তিনি আমাকে তুলে দেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে কড়া শাসন করেছেন, কিন্তু মৃত্যুর হাতে তিনি আমাকে তুলে দেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর করেছেন আমায় কঠোর শাসন, কিন্তু মৃত্যুমুখে করেননি নিক্ষেপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমায় শাস্তি দিয়েছেন, কিন্তু তিনি আমায় মরতে দেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু আমাকে কঠোরভাবে শাস্তি দিয়েছেন, কিন্তু মৃত্যুর হাতে সঁপে দেননি।