Psalms 118:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার প্রশংসা করবো, কেননা তুমি আমাকে উত্তর দিয়েছ, আর তুমি আমার উদ্ধার হয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে ধন্যবাদ জানাব কারণ তুমি আমাকে সাড়া দিয়েছ; তুমি আমার পরিত্রাণ হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার স্তব করিব, কেননা তুমি আমাকে উত্তর দিয়াছ, আর তুমি আমার পরিত্রাণ হইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার স্তব করিব, কেননা তুমি আমাকে উত্তর দিয়াছ, আর তুমি আমার পরিত্রাণ হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাকে ধন্যবাদ জানাব, কারণ তুমি আমার কথা শুনেছ; আমার উদ্ধার তোমারই মধ্যে রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার শুকরিয়া আদায় করব, কারণ তুমি আমার কথা শুনেছ; আমার উদ্ধার তোমারই মধ্যে রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি করব তোমার স্তুতিগান, তুমি সাড়া দিয়েছ আমার ডাকে, তুমিই হয়েছ আমার পরিত্রাতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য এবং আমাকে রক্ষা করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে ধন্যবাদ দেবো, কারণ তুমি আমাকে উত্তর দিয়েছো এবং তুমি আমার পরিত্রান হয়েছ।