Psalms 118:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ধন্য হোন, যিনি প্রভুর নামে আসছেন; আমরা মাবুদের গৃহ থেকে তোমাদেরকে দোয়া করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য সেই ব্যক্তি যিনি সদাপ্রভুর নামে আসেন। সদাপ্রভুর গৃহ থেকে আমরা তোমাদের আশীর্বাদ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য তিনি, যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন; আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন; আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি সদাপ্রভুর নামে আসছেন তাঁর গৌরব হোক। সদাপ্রভুর ঘর থেকে আমরা তোমাদের আশীর্বাদ করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি মাবুদের নামে আসছেন তাঁর প্রশংসা হোক। মাবুদের ঘর থেকে আমরা তোমাদের দোয়া করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য সে, যে আসে প্রভুর নামে, প্রভু তাকে করেন আশীর্বাদ প্রভুর মন্দির থেকে, আমরা তাঁর করি প্রশংসা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই লোকটিকে স্বাগত জানাও, যে প্রভুর নাম নিয়ে আসছে|” যাজকরা উত্তর দিয়েছিলো, “আমরা তোমাকে প্রভুর গৃহে স্বাগত জানাই!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য তিনি যিনি সদাপ্রভুুর নামে আসছেন; আমরা সদাপ্রভুুর ঘর থেকে তোমাদেরকে ধন্যবাদ করি।