Psalms 118:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদই আল্লাহ্‌; তিনি আমাদেরকে আলো দিয়েছেন; তোমরা দড়ি দিয়ে উৎসবের কোরবানী কোরবানগাহ্‌র শৃঙ্গে বাঁধ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুই ঈশ্বর, এবং তিনি তাঁর জ্যোতি আমাদের উপর দিয়েছেন। বলির পশু নাও, আর দড়ি দিয়ে তা বেদির উপর বেঁধে রাখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুই ঈশ্বর; তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন; তোমরা রজ্জু দ্বারা উৎসবের বলি বেদির শৃঙ্গে বাঁধ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুই ঈশ্বর; তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন; তোমরা রজ্জু দ্বারা উৎসবের বলি বেদির শৃঙ্গে বাঁধ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই ঈশ্বর, তিনিই আমাদের আলো দিয়েছেন। পর্বের উৎসর্গের পশু তোমরা দড়ি দিয়ে বেদীর শিংয়ে বেঁধে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ই মাবুদ, তিনিই আমাদের নূর দিয়েছেন। ঈদের কোরবানীর পশু তোমরা দড়ি দিয়ে কোরবানগাহের শিংয়ে বেঁধে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, তিনিই আমাদের দান করেছেন দীপ্তি, শাখাপল্লব হাতে শোভাযাত্রা করে এগিয়ে যাও, এগিয়ে যাও বেদী প্রদক্ষিণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুই ঈশ্বর এবং তিনি আমাদের গ্রহণ করেন| বলির জন্য একটা মেষ বাঁধ এবং সেটাকে বেদীর কোণে নিয়ে চল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুুই ঈশ্বর; তিনি আমাদেরকে আলো দিয়েছেন; তোমরা দড়ি দিয়ে উৎসবের বলি বেদির শিঙে বাঁধ।