Psalms 118:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধানবর্গের উপর নির্ভর করার চেয়ে মাবুদের আশ্রয় নেওয়া উত্তম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অধিপতিদের উপর আস্থা রাখার চেয়ে সদাপ্রভুর কাছে শরণ নেওয়া শ্রেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রধানবর্গে নির্ভর করণাপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রধানবর্গে নির্ভর করণাপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উঁচু পদের লোকদের উপরে নির্ভর করার চেয়ে সদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উঁচু পদের লোকদের উপরে ভরসা করার চেয়ে মাবুদের মধ্যে আশ্রয় নেওয়া ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নেতৃবৃন্দের উপর নির্ভর করার চেয়ে প্রভুর শরণাগত হওয়া শ্রেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের নেতাদের বিশ্বাস করা থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের ওপর আস্থা রাখার থেকে সদাপ্রভুুতে ভরসা করা ভালো।