Psalms 119:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুখী তারা, যারা আচরণে সিদ্ধ, যারা মাবুদের শরীয়তের পথে চলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য তারা, যারা আচরণে নির্দোষ, যারা সদাপ্রভুর নিয়ম অনুযায়ী পথ চলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য তাহারা, যাহারা আচরণে সিদ্ধ, যাহারা সদাপ্রভুর ব্যবস্থা-পথে চলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য তাহারা, যাহারা আচরণে সিদ্ধ, যাহারা সদাপ্রভুর ব্যবস্থা-পথে চলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য তারা, যারা নিখুঁত জীবন কাটায় আর সদাপ্রভুর নির্দেশ অনুসারে চলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য তারা, যারা নিখুঁত জীবন কাটায় আর মাবুদের নির্দেশ অনুসারে চলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য তারা, নিষ্কলঙ্ক জীবন যাদের, যারা পালন করে প্রভু পরমেশ্বরের অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব লোক যারা সৎ‌ ও শুদ্ধ জীবনযাপন করে তারা সুখী| ওই সব লোক প্রভুর শিক্ষামালাকে অনুসরণ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য তারা, যাদের পথ নির্দোষ, যারা সদাপ্রভুুর ব্যবস্থা পথে চলে।