Psalms 119:106 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি শপথ করেছি, স্থির করেছি, তোমার ধর্মময় সমস্ত অনুশাসন পালন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি শপথ করেছি ও স্থির করেছি, যে আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি পালন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্ম্মময় শাসনকলাপ পালন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন সকল পালন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার ন্যায়পূর্ণ আইন-কানুন মেনে চলার শপথ করেছি, আর সেই শপথ পাকাপোক্ত করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার ন্যায়পূর্ণ শরীয়ত মেনে চলার কসম খেয়েছি, আর সেই কসম পাকাপোক্ত করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শপথ করেছি, সঙ্কল্পে হয়েছি স্থির, পালন করব তোমার ন্যায় নির্দেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার বিধিগুলো ভালো| আমি সেগুলো পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শপথ করেছি এবং স্থির করেছি, যে আমি তোমার বিধি পালন করব।