Psalms 119:108 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আরজ করি, আমার স্বেচ্ছায় দেওয়া মুখের সমস্ত উপহার গ্রাহ্য কর, ও তোমার সমস্ত অনুশাসন আমাকে শিক্ষা দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমার মুখের প্রশংসার অর্ঘ্য গ্রহণ করো, এবং আমাকে তোমার বিধিনিয়ম শিক্ষা দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, বিনয় করি, আমার স্বেচ্ছায় দত্ত মুখের উপহার সকল গ্রাহ্য কর, ও তোমার শাসনকলাপ আমাকে শিক্ষা দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, বিনয় করি, আমার স্বেচ্ছায় দত্ত মুখের উপহার সকল গ্রাহ্য কর, ও তোমার শাসনকলাপ আমাকে শিক্ষা দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমি নিজের ইচ্ছায় যে প্রশংসা উৎসর্গ করি তা তুমি গ্রহণ কর, আর তোমার আইন-কানুন আমাকে শিক্ষা দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমি নিজের ইচ্ছায় যে প্রশংসা কোরবানী করি তা তুমি কবুল কর, আর তোমার শরীয়ত আমাকে শিক্ষা দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, গ্রহণ কর আমার কৃতজ্ঞতার অর্ঘ্য, আমায় শিখাও তোমার অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার প্রশংসা গ্রহণ করুন এবং আপনার বিধিগুলো শেখান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, দয়া করে আমার মুখের স্বেচ্ছা দত্ত উপহার সকল গ্রহণ কর এবং তোমার ন্যায় বিধান আমাকে শেখাও।