Psalms 119:116 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার কথা অনুসারে আমাকে ধারণ কর, তাতে বাঁচবো, আমাকে নিজের আশার বিষয়ে লজ্জিত হতে দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে সামলে রাখো এবং তাতে আমি বাঁচব; আমার প্রত্যাশা বিফল হতে দিয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বচনানুসারে আমাকে ধারণ কর, তাহাতে বাঁচিব, আমাকে নিজ আশার সম্বন্ধে লজ্জিত হইতে দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বচনানুসারে আমাকে ধারণ কর, তাহাতে বাঁচিব, আমাকে নিজ আশার সম্বন্ধে লজ্জিত হইতে দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাকে ধরে রাখ, তাতে আমি বেঁচে থাকব; তোমার উপর আমার যে আশা আছে সেই বিষয়ে তুমি আমাকে লজ্জিত হতে দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ওয়াদা অনুসারে তুমি আমাকে ধরে রাখ, তাতে আমি বেঁচে থাকব; তোমার উপর আমার যে আশা আছে সেই বিষয়ে তুমি আমাকে লজ্জিত হতে দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে ধারণ কর, তাহলে আমি জীবন পাব, ব্যর্থ হতে দিও না আমার প্রত্যাশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় সহায়তা দিন এবং আমি অবশ্যই বাঁচবো| আমি আপনাকে বিশ্বাস করি, আমাকে হতাশ করবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বাক্যে আমাকে ধরে রাখ যাতে আমি বাঁচি এবং আমাকে আমার আশায় লজ্জিত হতে দিও না।