Psalms 119:118 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদের সকলকে হেয়জ্ঞান করেছ, যারা তোমার বিধি-পথ থেকে ভুল পথে চলে; কেননা তাদের প্রবঞ্চনা অসার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমার আদেশ অগ্রাহ্য করে বিপথে যায় তাদের সবাইকে তুমি ত্যাগ করো, কারণ তারা কেবল নিজেদেরই ঠকায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদের সকলকে হেয়জ্ঞান করিয়াছ, যাহারা তোমার বিধি-পথ হইতে ভ্রমে চলে; কেননা তাহাদের প্রবঞ্চনা অসার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদের সকলকে হেয়জ্ঞান করিয়াছ, যাহারা তোমার বিধি-পথ হইতে ভ্রমে চলে; কেননা তাহাদের প্রবঞ্চনা অসার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার নিয়ম থেকে যারা দূরে চলে যায় তাদের তুমি অগ্রাহ্য করেছ, কারণ তাদের ভান করা নিষ্ফল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার নিয়ম থেকে যারা দূরে চলে যায় তাদের তুমি অগ্রাহ্য করেছ, কারণ তাদের ভান করা নিষ্ফল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার অনুশাসন অমান্য করে যারা বিপথে যায়, অগ্রাহ্য কর তুমি তাদের ব্যর্থ হোক তাদের ছলনাময় পরিকল্পনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, যারা আপনার বিধি ভঙ্গ করে তাদের সবার কাছ থেকে আপনি সরে আসুন| কেন? কারণ যখন তারা আপনাকে অনুসরণ করার কথা বলেছিলো, তখন তারা মিথ্যা কথা বলেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদের সকলকে অগ্রাহ্য করেছ, যারা তোমার বিধি ছেড়ে চলে গেছে; কারণ সেই সমস্ত লোকেরা প্রতারক এবং অবিশ্বস্ত।