Psalms 119:134 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের জুলুম থেকে আমাকে মুক্ত কর, তাতে আমি তোমার আদেশমালা পালন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেদের নির্যাতন থেকে আমাকে মুক্ত করো, যেন আমি তোমার অনুশাসন মেনে চলতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যের উপদ্রব হইতে আমাকে মুক্ত কর, তাহাতে আমি তোমার নিদেশমালা পালন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যের উপদ্রব হইতে আমাকে মুক্ত কর, তাহাতে আমি তোমার নিদেশমালা পালন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের অত্যাচারের হাত থেকে তুমি আমাকে মুক্ত কর যেন আমি তোমার নিয়ম-কানুন পালন করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের জুলুমের হাত থেকে তুমি আমাকে মুক্ত কর যেন আমি তোমার নিয়ম-কানুন পালন করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের উপদ্রব থেকে উদ্ধার কর আমায় যেন আমি মেনে চলতে পারি তোমার অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, যে সব লোক আমায় আঘাত করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন এবং আমি আপনার আজ্ঞা মান্য করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের উপদ্রব থেকে আমাকে উদ্ধার কর, যাতে আমি তোমার নির্দেশগুলো পালন করতে পারি।