Psalms 119:138 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ধর্মশীলতায় এবং অতীব বিশ্বস্ততায় তোমার নির্দেশগুলো হুকুম করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব বিধিবিধান তুমি দিয়েছ তা ধর্মময়, এবং সেগুলি সম্পূর্ণ নির্ভরযোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ধর্ম্মশীলতায়, এবং অতীব বিশ্বস্ততায় তোমার সাক্ষ্যকলাপ আদেশ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ধর্মশীলতায়, এবং অতীব বিশ্বস্ততায় তোমার সাক্ষ্যকলাপ আদেশ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ন্যায্যতায় ও মহা বিশ্বস্ততায় তুমি তোমার আইন-কানুন দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ন্যায্যতায় ও মহা বিশ্বস্ততায় তুমি তোমার শরীয়ত দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার দেওয়া সকল বিধান সুনিশ্চিত, অবিচল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার চুক্তিতে আপনি আমাদের জন্য ভালো এবং ন্যায্য বিধিসমুহ দিয়েছেন| আমরা সত্যি তাদের ওপর নির্ভর করতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার নিয়মের আদেশ ধার্ম্মিকতায় এবং বিশ্বস্ততায় দিয়েছ।