Psalms 119:139 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার গভীর আগ্রহ আমাকে গ্রাস করেছে, কারণ আমার দুশমনরা তোমার সমস্ত কালাম ভুলে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার উদ্যম আমাকে ক্লান্ত করেছে, কারণ আমার বিপক্ষরা তোমার বাক্য অবহেলা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার উদ্যোগ আমাকে গ্রাস করিয়াছে, কারণ আমার বিপক্ষগণ তোমার বাক্য সকল ভুলিয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার উদ্যোগ আমাকে গ্রাস করিয়াছে, কারণ আমার বিপক্ষগণ তোমার বাক্য সকল ভুলিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শত্রুরা তোমার বাক্য ভুলে গেছে বলে তোমার সম্মান রক্ষার জন্য গভীর আগ্রহ আমাকে পেয়ে বসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শত্রুরা তোমার কালাম ভুলে গেছে বলে তোমার সম্মান রক্ষার জন্য গভীর আগ্রহ আমাকে পেয়ে বসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার শত্রুরা অগ্রাহ্য করেছে তোমার বিধান, তাই বাক্‌রোধ হয়েছে আমার
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রবল উদ্দীপনা আমায় ধ্বংস করে দিচ্ছে| আমার শত্রুরা আপনার আজ্ঞাগুলো ভুলে গেছে তাই আমি এত বিমর্ষ হয়ে রয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাগ আমাকে ধ্বংস করেছে, কারণ আমার বিপক্ষেরা তোমার বাক্য সকল ভুলে গেছে।