Psalms 119:144 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নির্দেশগুলো অনন্তকাল ধরে ধর্মময়; আমাকে বুদ্ধি দাও, তাতে আমি বাঁচব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বিধিবিধান চিরকালীন সত্য; আমাকে বোধশক্তি দাও যেন বাঁচতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সাক্ষ্যকলাপ অনন্তকাল ধর্ম্মময়; আমাকে বুদ্ধি দেও, তাহাতে আমি বাঁচিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সাক্ষ্যকলাপ অনন্তকাল ধর্মময়; আমাকে বুদ্ধি দেও, তাহাতে আমি বাঁচিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সব কথা চিরকাল ন্যায়ে পূর্ণ; আমাকে তা বুঝবার শক্তি দাও যেন আমি বেঁচে থাকতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সব কথা চিরকাল ন্যায়ে পূর্ণ; আমাকে তা বুঝবার শক্তি দাও যেন আমি বেঁচে থাকতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বিধান চিরদিনই ন্যায়সঙ্গত, আমাকে তা বোঝার শক্তি দাও, তাহলে জীবন পাব আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার চুক্তি চিরকালের জন্য ভালো ও ন্যায্য| আমাকে বুঝতে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার নিয়মের আদেশ চিরকাল ধর্মময়; আমাকে বুদ্ধি দাও, যাতে আমি বাঁচি।