Psalms 119:145 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সর্বান্তঃকরণে ডেকেছি; হে মাবুদ, আমাকে উত্তর দাও, আমি তোমার বিধিগুলো পালন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমি সমস্ত অন্তর দিয়ে তোমাকে ডাকি, আমাকে উত্তর দাও, এবং আমি তোমার আজ্ঞাগুলি পালন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সর্ব্বান্তঃকরণে ডাকিয়াছি; হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও, আমি তোমার বিধিকলাপ পালন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সর্বান্তঃকরণে ডাকিয়াছি; হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও, আমি তোমার বিধিকলাপ পালন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সমস্ত অন্তর দিয়ে আমি তোমাকে ডাকছি; হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও। আমি তোমার সব নিয়ম পালন করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সমস্ত দিল দিয়ে আমি তোমাকে ডাকছি; হে মাবুদ, আমাকে জবাব দাও। আমি তোমার সব নিয়ম পালন করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র অন্তর দিয়ে আমি ডাকি তোমায়, হে প্রভু পরমেশ্বর, তুমি সাড়া দাও, আমি মেনে চলব তোমার অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনাকে ডাকছি, আমায় উত্তর দিন! আমি আপনার সমস্ত আজ্ঞাগুলি মান্য করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভুু, আমি সমস্ত হৃদয় দিয়ে ডেকেছি; আমাকে উত্তর দাও, আমি তোমার বিধি পালন করব।