Psalms 119:147 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি প্রভাতের আগেও উঠে আর্তনাদ করলাম, আমি তোমার কালামে ভরসা স্থাপন করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ভোর হওয়ার আগে উঠি আর সাহায্যের জন্য প্রার্থনা করি; তোমার বাক্যে আমি আশা রেখেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি প্রভাতের অগ্রেও আর্ত্তনাদ করিলাম, আমি তোমার বাক্যসমূহের অপেক্ষাতে ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি প্রভাতের অগ্রেও আর্তনাদ করিলাম, আমি তোমার বাক্যসমূহের অপেক্ষাতে ছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভোর হওয়ার আগেই আমি উঠে সাহায্যের জন্য কাঁদি; তোমার প্রতিজ্ঞার উপর আমি নির্ভর করে আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভোর হওয়ার আগেই আমি উঠে সাহায্যের জন্য কাঁদি; তোমার ওয়াদার উপর আমি ভরসা করে আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অরুণোদয়ের আগে আমি উঠি সাহায্যের প্রতীক্ষায় কাতরে আহ্বান করি তোমায়, তোমার প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার আশায় থাকি আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার কাছে প্রার্থনা করার জন্য আমি খুব সকালে উঠি| আপনি যা বলেন আমি তার ওপর নির্ভর করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ভোরের আগে উঠি এবং সাহায্যের জন্য চিত্কার করি, আমি তোমার বাক্যে সকলে আশা রাখি।