Psalms 119:152 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার নির্দেশগুলোর দ্বারা আগে থেকে জানি, তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেক বছর আগে আমি তোমার বিধিবিধান থেকে শিখেছি যে তুমি এগুলি চিরকালের জন্য স্থাপন করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার সাক্ষ্যকলাপের দ্বারা পূর্ব্বাবধি জানি, তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার সাক্ষ্যকলাপের দ্বারা পূর্বাবধি জানি, তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বাক্য থেকে অনেক আগেই আমি জেনেছি যে, তুমি চিরকালের জন্য তা স্থির করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার কালাম থেকে অনেক আগেই আমি জেনেছি যে, তুমি চিরকালের জন্য তা স্থির করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বিধানের শিক্ষায়, বহু পূর্বেই জেনেছি আমি, এ বিধান তুমি করেছ প্রতিষ্ঠা সুদৃঢ় ভিত্তির উপরে চিরতরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীর্ঘদিন আগে আমি আপনার চুক্তি থেকে জেনেছি যে আপনার শিক্ষামালা হবে চিরন্তন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক আগে আমি তোমার নিয়মের আদেশ জেনেছি, যা তুমি চিরকালের জন্য স্থাপন করেছ। রেশ।