Psalms 119:155 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উদ্ধার দুষ্টরা থেকে দূরবর্তী, কারণ তারা তোমার বিধিগুলোর খোঁজ করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টরা তোমার পরিত্রাণ থেকে অনেক দূরে, কারণ তারা তোমার বিধিবিধান অন্বেষণ করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরিত্রাণ দুষ্টগণ হইতে দূরবর্ত্তী, কারণ তাহারা তোমার বিধি সকলের অন্বেষণ করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরিত্রাণ দুষ্টগণ হইতে দূরবর্তী, কারণ তাহারা তোমার বিধি সকলের অন্বেষণ করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোকদের কাছ থেকে উদ্ধার অনেক দূরে রয়েছে, কারণ তারা তোমার নিয়মের দিকে মনোযোগ দেয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোকদের কাছ থেকে উদ্ধার অনেক দূরে রয়েছে, কারণ তারা তোমার নিয়মের দিকে মনোযোগ দেয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনেরা মানে না তোমার অনুশাসন, সুদূরপরাহত তাদের পরিত্রাণের আশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকরা জয় করতে পারবে না, কারণ তারা আপনার বিধি অনুসরণ করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরিত্রান পাপীদের থেকে দূরে, কারণ তারা তোমার বিধি সকল ভালবাসে না।