Psalms 119:157 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার তাড়নাকারী ও বিপক্ষ অনেক, [তবুও] আমি তোমার নির্দেশগুলো থেকে বিপথগামী হই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেক আমার বিপক্ষ যারা আমাকে নির্যাতন করে, কিন্তু আমি তোমার বিধিবিধান থেকে বিপথে যাইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার তাড়নাকারী ও বিপক্ষ অনেক, [তথাপি] আমি তোমার সাক্ষ্যকলাপ হইতে বিপথগামী হই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার তাড়নাকারী ও বিপক্ষ অনেক, [তথাপি] আমি তোমার সাক্ষ্যকলাপ হইতে বিপথগামী হই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শত্রুরা ও অত্যাচারী লোকেরা সংখ্যায় অনেক, কিন্তু আমি তোমার বাক্য থেকে সরে যাই নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শত্রুরা ও জুলুমবাজ লোকেরা সংখ্যায় অনেক, কিন্তু আমি তোমার কালাম থেকে সরে যাই নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার শত্রু ও নির্যাতনকারী সংখ্যায় অনেক তবুও তোমার বিধিব্যবস্থা ছেড়ে আমি যাইনি বিপথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার অনেক শত্রু আছে যারা আমাকে আঘাত করতে চায়, কিন্তু আমি আপনার চুক্তি অনুসরণ করা থেকে বিরত হই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার তাড়নাকারী ও শত্রু অনেক, তবুও আমি তোমার নিয়মের আদেশ থেকে ফিরি নি।