Psalms 119:161 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শাসনকর্তারা অকারণে আমাকে তাড়না করেছে, কিন্তু আমার মন তোমার কালামগুলোতে ভীত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শাসকবর্গ অকারণে আমাকে নির্যাতন করে, কিন্তু আমার হৃদয় তোমার বাক্যে কম্পিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধ্যক্ষেরা অকারণে আমাকে তাড়না করিয়াছে, কিন্তু আমার মন তোমার বাক্যসমূহে ভীত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধ্যক্ষেরা অকারণে আমাকে তাড়না করিয়াছে, কিন্তু আমার মন তোমার বাক্যসমূহে ভীত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকর্তারা বিনা কারণেই আমার উপর অত্যাচার করেন, কিন্তু আমার অন্তরে তোমার বাক্যের প্রতি ভক্তিপূর্ণ ভয় রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকর্তারা বিনা কারণেই আমার উপর জুলুম করেন, কিন্তু আমার অন্তরে তোমার কালামের প্রতি ভয় রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাসকবর্গ অকারণে আমাকে করছে নির্যাতন, তবুও তোমার শাসন বাক্য জাগায় সম্ভ্রম আমার মনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শক্তিশালী নেতারা বিনা কারণে আমায় আক্রমণ করেছিলো| কিন্তু আমি একমাত্র আপনার বিধিকে ভয় ও শ্রদ্ধা করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শাসকেরা অকারণে আমাকে অত্যাচার করেছে, আমার হৃদয় কাঁপে, তোমার বাক্যের অবাধ্য হতে ভয় লাগে।