Psalms 119:162 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার কালামে আনন্দ করি, যেমন মহালুট পেলে লোকে আনন্দ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার প্রতিশ্রুতিতে আনন্দ করি যেমন লোকেরা লুট করা সম্পদে করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার বচনে আনন্দ করি, যেমন মহালুট পাইলে লোকে করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার বচনে আনন্দ করি, যেমন মহালুট পাইলে লোকে করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধে পাওয়া জিনিসপত্র নিয়ে লোকে যেমন আনন্দ পায়, ঠিক তেমনি তোমার প্রতিজ্ঞার জন্য আমি আনন্দ পাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধে পাওয়া জিনিসপত্র নিয়ে লোকে যেমন আনন্দ পায়, ঠিক তেমনি তোমার ওয়াদার জন্য আমি আনন্দ পাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ পায় যে পরমানন্দ মহাসম্পদ লাভে, সেই আনন্দ লাভ করি আমি তোমার অঙ্গীকারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনার বাক্যসমুহ আমাকে খুশী করে, একটি লোক প্রচুর সম্পদ খুঁজে পেলে যেমন সুখী হয় তেমন সুখী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার বাক্যে আনন্দ করি, যেমন কেউ মহা লুট পেলে করে।