Psalms 119:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার গোলামের মঙ্গল কর, যেন আমি বাঁচি, তা হলে আমি তোমার কালাম পালন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দাসের মঙ্গল করো যেন আমি জীবিত থাকি, তাহলে আমি তোমার বাক্য পালন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দাসের মঙ্গল কর, যেন আমি বাঁচি, তাহা হইলে আমি তোমার বাক্য পালন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দাসের মঙ্গল কর, যেন আমি বাঁচি, তাহা হইলে আমি তোমার বাক্য পালন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার এই দাসের মংগল কর যেন আমি বেঁচে থাকি আর তোমার বাক্য পালন করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার এই গোলামের উন্নতি কর যেন আমি বেঁচে থাকি আর তোমার কালাম পালন করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার এ দাসের কল্যাণ কর, যেন আমি জীবিত থাকি, পালন করতে পারি তোমার উপদেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার দাস, এই যে আমি, আমার প্রতি ভাল ব্যবহার করুন, যাতে আমি বেঁচে থাকতে পারি এবং আপনার আজ্ঞাসমুহ মানতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার দাসের প্রতি দয়াবান হও, যেন আমি বাঁচি এবং তোমার বাক্য পালন করি।