Psalms 119:173 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার হাত আমার সহকারী হোক; কেননা আমি তোমার আদেশমালা মান্য করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার হাত আমাকে সাহায্য করার জন্য যেন প্রস্তুত থাকে, কারণ আমি তোমার বিধিগুলি বেছে নিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার হস্ত আমার সহকারী হউক; কেননা আমি তোমার নিদেশমালা মনোনীত করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার হস্ত আমার সহকারী হউক; কেননা আমি তোমার নিদেশমালা মনোনীত করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার হাত আমাকে সাহায্য করতে প্রস্তুত থাকুক, কারণ তোমার নিয়ম-কানুন আমি পালন করব বলে ঠিক করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার হাত আমাকে সাহায্য করতে প্রস্তুত থাকুক, কারণ তোমার নিয়ম-কানুন আমি পালন করব বলে ঠিক করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিত্য তুমি হও আমার সহায়, তোমার আদেশ পালনেই অপার আনন্দ আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি স্থির করেছি আপনার আজ্ঞাই মান্য করবো| তাই এগিয়ে আসুন এবং আমায় সাহায্য করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার হাত আমায় সাহায্য করুক; কারণ আমি তোমার নির্দেশ মনোনীত করেছি।