Psalms 119:174 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমি তোমার উদ্ধারের আকাঙ্খা করেছি, এবং তোমার শরীয়ত আমার হর্ষজনক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি, আর তোমার আইনব্যবস্থা আমাকে আনন্দ দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের আকাঙ্ক্ষা করিয়াছি, এবং তোমার ব্যবস্থা আমার হর্ষজনক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের আকাঙ্ক্ষা করিয়াছি, এবং তোমার ব্যবস্থা আমার হর্ষজনক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি আমাকে উদ্ধার করবে সেজন্য আমি আগ্রহের সংগে অপেক্ষা করে আছি; তোমার সব নির্দেশই আমার আনন্দের বিষয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি আমাকে উদ্ধার করবে সেজন্য আমি আগ্রহের সংগে অপেক্ষা করে আছি; তোমার সব নির্দেশই আমার আনন্দের বিষয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, ব্যাকুল আমার প্রাণ, কবে তুমি উদ্ধার করবে আমায়, তোমার বিধান পালনেই আমার অসীম আনন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আমি চাই আপনি আমায় রক্ষা করুন| আপনার শিক্ষামালা আমাকে সুখী করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করেছি এবং তোমার ব্যবস্থা আমার আনন্দ দায়ক।