Psalms 119:175 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রাণ জীবিত থাকুক, সে তোমার প্রশংসা করবে, আর তোমার সমস্ত অনুশাসন আমার সহকারী হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে বাঁচতে দাও যেন আমি তোমার প্রশংসা করতে পারি, এবং তোমার আইনব্যবস্থা যেন আমাকে বাঁচিয়ে রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রাণ জীবিত থাকুক, সে তোমার প্রশংসা করিবে, আর তোমার শাসনকলাপ আমার সহকারী হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রাণ জীবিত থাকুক, সে তোমার প্রশংসা করিবে, আর তোমার শাসনকলাপ আমার সহকারী হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে বাঁচতে দাও যেন আমি তোমার গৌরব করতে পারি; তোমার আইন-কানুন আমাকে সাহায্য করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে বাঁচতে দাও যেন আমি তোমার প্রশংসা করতে পারি; তোমার শরীয়ত আমাকে সাহায্য করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জীবন দাও আমায়, যেন আমি করতে পারি তোমার স্তব, তোমার শাসনবিধি হোক আমার নিত্য সহায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে বাঁচতে দিন এবং আপনার প্রশংসা করতে দিন প্রভু| আপনার বিধি যেন আমায় সাহায্য করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার জীবিত থাকি এবং তোমার গৌরব করি; তোমার ন্যায় বিধান আমায় সাহায্য করুক;