Psalms 119:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার পথগুলোর কথা বললাম, আর তুমি আমাকে উত্তর দিয়েছ, তোমার বিধিগুলো আমাকে শিক্ষা দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি আর তুমি আমাকে উত্তর দিয়েছ; তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন পথসমূহের কথা বলিলাম, আর তুমি আমাকে উত্তর দিয়াছ, তোমার বিধিকলাপ আমাকে শিক্ষা দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন পথসমূহের কথা বলিলাম, আর তুমি আমাকে উত্তর দিয়াছ, তোমার বিধিকলাপ আমাকে শিক্ষা দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জীবনের সব কথা আমি তোমাকে জানিয়েছি, আর তুমি আমাকে উত্তর দিয়েছ; তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জীবনের সব কথা আমি তোমাকে জানিয়েছি, আর তুমি আমাকে জবাব দিয়েছ; তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা কিছু করেছি আমি সবই বলেছি তোমায়, আর তুমি দিয়েছ সাড়া এবার শিখাও আমায় তোমার অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার জীবন সম্পর্কে আমি আপনাকে বলেছি এবং আপনি আমায় উত্তর দিয়েছেন| এখন আমাকে আপনার বিধি সম্পর্কে শিক্ষা দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার পথের কথা তোমায় বলেছি এবং তুমি আমাকে উত্তর দিয়েছ, তোমার বিধি আমাকে শেখাও।