Psalms 119:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তোমার বিধি-পথ আমাকে দেখাও, আর আমি শেষ পর্যন্ত তা পালন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তোমার বিধি নির্দেশিত পথে চলতে আমাকে শিক্ষা দাও, যেন আমি শেষদিন পর্যন্ত সেগুলি পালন করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, তোমার বিধি-পথ আমাকে দেখাও, আর আমি শেষ পর্য্যন্ত তাহা পালন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, তোমার বিধি-পথ আমাকে দেখাও, আর আমি শেষ পর্যন্ত তাহা পালন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার নিয়ম সম্বন্ধে আমাকে শিক্ষা দাও; জীবনের শেষ পর্যন্ত আমি তা পালন করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার নিয়ম সম্বন্ধে আমাকে শিক্ষা দাও; জীবনের শেষ পর্যন্ত আমি তা পালন করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, দেখাও আমায় তোমার বিধিসম্মত পথ, আমি আজীবন চলব সেই পথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমাকে আপনার বিধি শিক্ষা দিন, আমি সেগুলো মেনে চলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভুু, তোমার বিধির পথ আমাকে শেখাও, আর আমি শেষ পর্যন্ত তা পালন করব।