Psalms 119:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাকে বিবেচনা দাও, আমি তোমার শরীয়ত মানব, সর্বান্তঃকরণে তা পালন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে বোধশক্তি দাও, যেন আমি তোমার আইনকানুন পালন করতে পারি এবং সমস্ত হৃদয় দিয়ে বাধ্য হতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাকে বিবেচনা দেও, আমি তোমার ব্যবস্থা মানিব, সর্ব্বান্তঃকরণে তাহা পালন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাকে বিবেচনা দেও, আমি তোমার ব্যবস্থা মানিব, সর্বান্তঃকরণে তাহা পালন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে বুঝবার শক্তি দাও, যাতে আমি তোমার নির্দেশ অনুসারে চলতে পারি আর আমার সমস্ত অন্তর দিয়ে তা পালন করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে বুঝবার শক্তি দাও, যাতে আমি তোমার নির্দেশ অনুসারে চলতে পারি আর আমার সমস্ত দিল দিয়ে তা পালন করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বোধশক্তি দাও আমায় হে প্রভু যেন আমি মেনে চলতে পারি তোমার বিধান, যেন পালন করতে পারি সর্বান্তঃকরণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে বুঝতে সাহায্য করুন, আমি আপনার শিক্ষামালাগুলো মানবো| আমি সম্পূর্ণভাবে সেগুলো পালন করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে বুদ্ধি দাও এবং আমি তোমার ব্যবস্থা পালন করব; আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তা পালন করব।