Psalms 119:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নির্দেশগুলোর প্রতি আমার হৃদয় ফিরাও, লোভের প্রতি আমার হৃদয়কে ফিরতে দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার হৃদয়কে তোমার বিধিবিধানের দিকে ফেরাও বরং স্বার্থপর লাভের দিকে নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয় ফিরাও, লোভের প্রতি ফিরাইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয় ফিরাও, লোভের প্রতি ফিরাইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যায় লাভের দিকে আমার অন্তর যেন না ফেরে, বরং তোমার কথার দিকে তুমি আমার অন্তর ফিরাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যায় লাভের দিকে আমার অন্তর যেন না ফেরে, বরং তোমার কথার দিকে তুমি আমার অন্তর ফিরাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধনসম্পদ নয়, তোমার নির্দেশ পালনে উদ্বুদ্ধ কর আমার হৃদয়, আকৃষ্ট না হয় যেন ধনসম্পদের মিথ্যা মোহে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে, আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমায় সাহায্য করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার নিয়মের আদেশের দিকে আমার হৃদয়কে পরিচালনা দাও এবং অসৎ লাভের থেকে দূরে রাখ।