Psalms 119:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দূর কর আমার দুর্নাম, যার বিষয় আমি ভয় করি, কেননা তোমার সমস্ত অনুশাসন উত্তম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার লাঞ্ছনা দূর করো যা আমি ভয় করি, কারণ তোমার আইনকানুন উত্তম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দূর কর আমার দুর্নাম, যাহার বিষয় আমি ভয় করি, কেননা তোমার শাসনকলাপ উত্তম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দূর কর আমার দুর্নাম, যাহার বিষয় আমি ভয় করি, কেননা তোমার শাসনকলাপ উত্তম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অপমান তুমি দূর কর যার বিষয়ে আমি ভয় পাই; সত্যিই তোমার আইন-কানুন মংগল বয়ে আনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার অপমান তুমি দূর কর যার বিষয়ে আমি ভয় পাই; সত্যিই তোমার শরীয়ত ভাল বয়ে আনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দূর কর আমার নিন্দা অপবাদ যার ভয়ে ভীত আমি, অতি উত্তম তোমার বিচারের নীতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে লজ্জাকে আমি ভয় পাই তা আপনি নিরসন করুন| আপনার সিদ্ধান্তগুলি জ্ঞানগর্ভ এবং ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার অপমান দূর কর, যার আমি ভয় করি, কারণ তোমার ধর্মময় আদেশ ভাল।