Psalms 119:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমি আমার দুর্নামকারীকে জবাব দিতে পারব, কেননা আমি তোমার কালামে নির্ভর করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে, কারণ আমি তোমার বাক্যে আস্থা রাখি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমি আমার দুর্নামকারীকে উত্তর দিতে পারিব, কেননা আমি তোমার বাক্যে নির্ভর করিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমি আমার দুর্নামকারীকে উত্তর দিতে পারিব, কেননা আমি তোমার বাক্যে নির্ভর করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে যারা আমাকে ঠাট্টা করে তাদের আমি উত্তর দিতে পারব, কারণ আমি তোমার বাক্যের উপর নির্ভর করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে যারা আমাকে ঠাট্টা করে তাদের আমি জবাব দিতে পারব, কারণ আমি তোমার কালামের উপর ভরসা করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন নিন্দুকদের দিতে পারব সমুচিত উত্তর, আমি করেছি নির্ভর তোমারই অঙ্গীকারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে যে লোকরা আমায় অপমান করেছে তাদের জন্য আমি একটা উত্তর খুঁজে পাবো| প্রভু আপনি যা বলেন প্রকৃতই আমি তা বিশ্বাস করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমি তাদের উত্তর দিতে পারব যারা আমায় উপহাস করে, কারণ আমি তোমার বাক্যে নির্ভর করেছি।