Psalms 119:49 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার গোলামের পক্ষে সেই কালাম স্মরণ কর, যা দ্বারা তুমি আমাকে প্রত্যাশাযুক্ত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি স্মরণ করো, কারণ তুমি আমাকে আশা দিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দাসের পক্ষে সেই বাক্য স্মরণ কর, যদ্দ্বারা তুমি আমাকে প্রত্যাশাযুক্ত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দাসের পক্ষে সেই বাক্য স্মরণ কর, যদ্দ্বারা তুমি আমাকে প্রত্যাশাযুক্ত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার এই দাসের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছ তা মনে করে দেখ; তার দ্বারাই তো তুমি আমাকে আশা দিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার এই গোলামের কাছে তুমি যে ওয়াদা করেছ তা মনে করে দেখ; তার দ্বারাই তো তুমি আমাকে আশা দিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্মরণ কর হে প্রভু পরমেশ্বর তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি, যার উপর আমার গভীর প্রত্যাশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার প্রতি আপনার প্রতিশ্রুতির কথা মনে রাখবেন| সেই প্রতিশ্রুতি আমাকে আশা দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ কর, কারণ তুমি আমাকে আশা দিয়েছ।