Psalms 119:50 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুঃখের সময়ে এ-ই আমার সান্ত্বনা, তোমার প্রতিজ্ঞা আমাকে সঞ্জীবিত করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কষ্টে আমার সান্ত্বনা এই যে, তোমার প্রতিশ্রুতিই আমার জীবন বাঁচিয়ে রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুঃখের সময়ে ইহাই আমার সান্ত্বনা, তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুঃখের সময়ে ইহাই আমার সান্ত্বনা, তোমার বচন আমাকে সঞ্জীবিত করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বাক্য যে আমাকে নতুন শক্তি দেয়, কষ্টভোগের সময় এটাই আমার সান্ত্বনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার কালাম যে আমাকে নতুন শক্তি দেয়, কষ্টভোগের সময় এটাই আমার সান্ত্বনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রতিশ্রুতি আমাকে করে সঞ্জীবিত, দুঃখ দুর্দশায় এই-ই আমার পরম সান্ত্বনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি দুর্দশাগ্রস্ত ছিলাম, আপনি আমায় স্বস্তি দিয়েছেন| আপনার বাক্য আমাকে পুর্নবার বাঁচতে দিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার দুঃখে এটাই আমার সান্ত্বনা: যে তোমার প্রতিজ্ঞা আমাকে বাঁচিয়ে রেখেছে।