Psalms 119:58 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সর্বান্তঃকরণে তোমার মুখের প্রসন্নতা লক্ষ্য করেছি; তোমার প্রতিজ্ঞানুসারে আমার প্রতি রহম কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার মুখের অন্বেষণ করেছি; তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে কৃপা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সর্ব্বান্তঃকরণে তোমার মুখের প্রসন্নতা চেষ্টা করিয়াছি; তোমার বচনানুসারে আমার প্রতি কৃপা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সর্বান্তঃকরণে তোমার মুখের প্রসন্নতা চেষ্টা করিয়াছি; তোমার বচনানুসারে আমার প্রতি কৃপা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মনে-প্রাণে তোমার দয়া চেয়েছি; তোমার বাক্য অনুসারে তুমি আমার প্রতি দয়া কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মনেপ্রাণে তোমার রহমত চেয়েছি; তোমার কালাম অনুসারে তুমি আমার প্রতি রহমত কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বান্তঃকরণে কামনা করেছি আমি তোমার অনুগ্রহ, কৃপা কর আমায় পূর্ণ কর তোমার প্রতিশ্রুতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি সম্পূর্ণভাবে আপনার ওপর নির্ভর করি| আপনার প্রতিশ্রুতি মত আমার প্রতি সদয় হোন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সমস্ত হৃদয় দিয়ে আন্তরিকভাবে অনুরোধ করি তোমার দয়া পাবার; তোমার প্রতিজ্ঞা অনুযায়ী, আমার প্রতি কৃপা কর।