Psalms 119:62 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মধ্যরাত্রে তোমার প্রশংসা করতে উঠবো, তোমার ধর্মময় অনুশাসনগুলোর জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য আমি মাঝরাতে তোমাকে ধন্যবাদ দিতে জেগে উঠি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মধ্যরাত্রে তোমার স্তব করিতে উঠিব, তোমার ধর্ম্মময় শাসনমালার জন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মধ্যরাত্রে তোমার স্তব করিতে উঠিব, তোমার ধর্মময় শাসনমালার জন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ন্যায়পূর্ণ আইন-কানুনের জন্য ধন্যবাদ দিতে আমি দুপুর রাতে উঠি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ন্যায়পূর্ণ শরীয়তের জন্য শুকরিয়া জানাতে আমি দুপুর রাতে উঠি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গভীর নিশীথে জেগে উঠি আমি গাই তোমার স্তুতিগান, প্রশংসায় মুখর হই –কত সুন্দর ন্যায়বিচার তোমার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার সুসিদ্ধান্তর জন্য, মাঝ রাতে উঠে আমি আপনাকে ধন্যবাদ দিই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মাঝ রাত্রে তোমার ধন্যবাদ করতে উঠি, তোমার ন্যায় বিধানের জন্য।