Psalms 119:65 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার গোলামের প্রতি মঙ্গল ব্যবহার করেছ, হে মাবুদ, তোমার কালাম অনুসারে করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে তোমার দাসের প্রতি মঙ্গল করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন দাসের প্রতি মঙ্গল ব্যবহার করিয়াছ, হে সদাপ্রভু, তোমার বাক্যানুসারে করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন দাসের প্রতি মঙ্গল ব্যবহার করিয়াছ, হে সদাপ্রভু, তোমার বাক্যানুসারে করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে তোমার এই দাসের তুমি মংগল করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার কালাম অনুসারে তোমার এই গোলামের তুমি মেহেরবানী করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি রক্ষা করেছ তোমার প্রতিশ্রুতি, তোমার এ দাসের করেছ কল্যাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আমার জন্য আপনার এই দাসের জন্য আপনি অনেক মঙ্গল করেছেন| যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি ঠিক তাই করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভুু, তুমি তোমার দাসের মঙ্গল করেছ, তোমার বাক্যানুসারে করেছ।