Psalms 119:66 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও, কেননা আমি তোমার আদেশগুলোতে বিশ্বাস করে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে জ্ঞান ও বিচারবুদ্ধি দাও, কারণ আমি তোমার আদেশে আস্থা রাখি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও, কেননা আমি তোমার আজ্ঞাসমূহে বিশ্বাস করিয়া আসিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও, কেননা আমি তোমার আজ্ঞাসমূহে বিশ্বাস করিয়া আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার যাতে ভাল বিচারবুদ্ধি ও জ্ঞান হয় সেজন্য তুমি আমাকে শিক্ষা দাও; তোমার সব আদেশের উপর আমি নির্ভর করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার যাতে ভাল বিচারবুদ্ধি ও জ্ঞান হয় সেজন্য তুমি আমাকে শিক্ষা দাও; তোমার সব হুকুমের উপর আমি ভরসা করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজ্ঞা দাও আমায়, দাও বিচারের বোধ, কারণ তোমার শিক্ষা ও নির্দেশে পূর্ণ আস্থা আছে আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, প্রাজ্ঞ সিদ্ধান্ত গ্রহণের জন্য আমায় প্রজ্ঞা দিন| আমি আপনার আজ্ঞাসমুহ বিশ্বাস করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে সঠিক বিচারশক্তি এবং বুদ্ধি শেখাও, কারণ আমি তোমার আদেশগুলোয় বিশ্বাস করেছি।