Psalms 119:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তোমার ধর্মময় অনুশাসনগুলো শিক্ষা করি, তখন আমি সরল অন্তরে তোমার প্রশংসা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি তোমার ন্যায়সংগত শাসনবিধি শিক্ষা লাভ করব আমি সরল চিত্তে তোমার প্রশংসা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তোমার ধর্ম্মময় শাসনকলাপ শিক্ষা করি, তখন আমি সরল চিত্তে তোমার স্তব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তোমার ধর্মময় শাসনকলাপ শিক্ষা করি, তখন আমি সরল চিত্তে তোমার স্তব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ন্যায়পূর্ণ আইন-কানুন শিক্ষা করতে করতে আমি খাঁটি অন্তরে তোমাকে ধন্যবাদ জানাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ন্যায়পূর্ণ শরীয়ত শিক্ষা করতে করতে আমি খাঁটি অন্তরে তোমাকে শুকরিয়া জানাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি শিখব তোমার ন্যায়সঙ্গত শাসন বিধি, সরল চিত্তে তখন আমি করব তোমার স্তবগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আমি প্রকৃতই আপনাকে সম্মান করতে পারবো, যখন আমি আপনার ন্যায্য বিধিগুলি সমীক্ষা করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি তোমার ধর্মময় শাসন শিক্ষা করি, তখন আমি আন্তরিক ভাবে তোমার ধন্যবাদ করব।