Psalms 119:73 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার হাত আমার গঠন ও স্থিতি করেছে; আমাকে বিবেচনা দাও, যেন তোমার সমস্ত হুকুম শিখতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার হাত আমাকে সৃষ্টি করেছে ও গঠন করেছে; তোমার আদেশ বুঝতে আমাকে বোধশক্তি দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার হস্ত আমার গঠন ও স্থিতি করিয়াছে; আমাকে বিবেচনা দেও, যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার হস্ত আমার গঠন ও স্থিতি করিয়াছে; আমাকে বিবেচনা দেও, যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার হাতই আমাকে তৈরী করেছে, আমাকে গড়েছে; আমাকে বুঝবার শক্তি দাও যাতে তোমার সব আদেশ আমি জানতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার হাতই আমাকে তৈরী করেছে, আমাকে গড়েছে; আমাকে বুঝবার শক্তি দাও যাতে তোমার সব হুকুম আমি জানতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমারই রচনা আমি, তুমি আমার রূপকার, অন্তর্দৃষ্টি দাও আমায়, যেন শিখতে পারি তোমার অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন এবং আপনি নিজের হাত দিয়ে আমায় অবলম্বন দিয়েছেন| আপনার আজ্ঞাগুলো বুঝতে এবং পালন করতে আমায় সাহায্য করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার হাত আমার গঠন ও স্থাপন করছে; আমাকে বুদ্ধি দাও, যেন আমি তোমার আদেশ সকল শিখতে পারি।