Psalms 119:74 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তোমাকে ভয় করে, তারা আমাকে দেখে আনন্দিত হবে, কারণ আমি তোমার কালামে প্রত্যাশা করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমাকে সম্ভ্রম করে তারা যেন আমাকে দেখলে আনন্দিত হয়, কারণ তোমার বাক্যে আমি আশা রেখেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তোমাকে ভয় করে, তাহারা আমাকে দেখিয়া আনন্দিত হইবে, কারণ আমি তোমার বাক্যে প্রত্যাশা করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তোমাকে ভয় করে, তাহারা আমাকে দেখিয়া আনন্দিত হইবে, কারণ আমি তোমার বাক্যে প্রত্যাশা করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে তারা আমাকে দেখে আনন্দ পাবে, কারণ আমি তোমার প্রতিজ্ঞার উপর নির্ভর করে আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমাকে ভয় করে তারা আমাকে দেখে আনন্দ পাবে, কারণ আমি তোমার ওয়াদার উপর ভরসা করে আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা সম্ভ্রম করে তোমায়, তারা আমাকে দেখে আনন্দিত হবে, কারণ তোমার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনার অনুগামীরা আমায় দেখে এবং আমায় শ্রদ্ধা করে| ওরা খুশী, কারণ আপনার কথা আমি বিশ্বাস করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তোমাকে সম্মান করে, তারা আমাকে দেখে গর্বিত হবে, কারণ আমি তোমরা বাক্যে আশা পাই।