Psalms 119:78 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অহঙ্কারীরা লজ্জিত হোক, কেননা তারা মিথ্যা বলে আমার সর্বনাশ করেছে; কিন্তু আমি তোমার আদেশমালা ধ্যান করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাম্ভিকরা লজ্জিত হোক কেননা তারা অকারণে আমার সর্বনাশ করেছে; কিন্তু আমি তোমার অনুশাসনে ধ্যান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অহঙ্কারিগণ লজ্জিত হউক, কেননা তাহারা মিথ্যা বলিয়া আমার সর্ব্বনাশ করিয়াছে; কিন্তু আমি তোমার নিদেশমালা ধ্যান করিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অহঙ্কারিগণ লজ্জিত হউক, কেননা তাহারা মিথ্যা বলিয়া আমার সর্বনাশ করিয়াছে; কিন্তু আমি তোমার নিদেশমালা ধ্যান করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিথ্যা কথা বলে আমার সর্বনাশ করার জন্য অহংকারীরা লজ্জিত হোক; কিন্তু আমি তোমার নিয়ম-কানুনের বিষয় ধ্যান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিথ্যা কথা বলে আমার সর্বনাশ করার জন্য অহংকারীরা লজ্জিত হোক; কিন্তু আমি তোমার নিয়ম-কানুনের বিষয় ধ্যান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাম্ভিকেরা হোক লজ্জাগ্রস্ত, ছলনা দিয়ে ওরা করেছে অনিষ্ট আমার, তবু আমি ধ্যান করব তোমার অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে, যারা নিজেদের আমার চেয়ে উত্তম বলে মনে করে তারা আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে| ঐ লোকগুলো যেন লজ্জিত হয়| হে প্রভু, আপনার বিধিগুলো আমি অধ্যয়ন করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অহঙ্কারীদের লজ্জায় ফেলা হোক, কারণ তারা আমার নিন্দা করেছে; কিন্তু আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব।