Psalms 119:82 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নির্দেশের প্রতীক্ষায় আমার চোখ ক্ষীণ হয়, আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা দেবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রতিশ্রুতি পূরণের আশায় আমার দৃষ্টি ক্ষীণ হয়, আমি বলি, “কখন তুমি আমায় সান্ত্বনা দেবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বচনের প্রতীক্ষায় আমার চক্ষু ক্ষীণ হয়, আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বচনের প্রতীক্ষায় আমার চক্ষু ক্ষীণ হয়, আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার প্রতিজ্ঞা পূর্ণ হবার অপেক্ষায় আমার চোখ দুর্বল হয়ে পড়েছে; আমি বলি, “কখন তুমি আমাকে সান্ত্বনা দেবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ওয়াদা পূর্ণ হবার অপেক্ষায় আমার চোখ দুর্বল হয়ে পড়েছে; আমি বলি, “কখন তুমি আমাকে সান্ত্বনা দেবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রতিশ্রুতি পূর্ণতার অপেক্ষায় আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, হায় কখন তুমি আমায় দেবে সান্ত্বনা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেখতে দেখতে আমার দুচোখ ক্লান্ত হয়ে গেছে| হে প্রভু, কখন আপনি আমাকে আরাম দেবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার চোখ তোমার প্রতিজ্ঞা দেখার আকাঙ্খা করে; কখন তুমি আমাকে সান্ত্বনা করবে?