Psalms 119:84 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার গোলাম আর কতকাল কষ্টভোগ করবে? কবে আমার তাড়নাকারীদের বিচার করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কত কাল তোমার দাস প্রতীক্ষায় থাকবে? কবে তুমি আমার নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দাসের দিন কত? কবে আমার তাড়নাকারিগণের বিচার করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দাসের দিন কত? কবে আমার তাড়নাকারিগণের বিচার করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার এই দাসের আয়ু আর কতকাল? আমাকে যারা অত্যাচার করে কবে তুমি তাদের বিচার করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার এই গোলামের আয়ু আর কতকাল? আমাকে যারা জুলুম করে কবে তুমি তাদের বিচার করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কত কাল ধৈর্য ধরে থাকবে তোমার এ দাস? কবে তুমি শাসন করবে আমার উৎপীড়কদের?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কতদিনই বা বাঁচবো? হে প্রভু, যারা আমায় নির্যাতিত করেছে, সেইসব লোকেদের আপনি কবে শাস্তি দেবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কত দিন তোমার দাস এসব সহ্য করবে? কবে তুমি আমার তাড়নাকারীদের বিচার করবে?