Psalms 119:88 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার অটল মহব্বত অনুসারে আমাকে সঞ্জীবিত কর, তাতে আমি তোমার মুখের নির্দেশ পালন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার অবিচল প্রেমে আমার জীবন বাঁচিয়ে রাখো, যেন আমি তোমার মুখের বিধিবিধান পালন করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দয়ানুসারে আমাকে সঞ্জীবিত কর, তাহাতে আমি তোমার মুখের সাক্ষ্য পালন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দয়ানুসারে আমাকে সঞ্জীবিত কর, তাহাতে আমি তোমার মুখের সাক্ষ্য পালন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অটল ভালবাসায় তুমি আমাকে নতুন শক্তি দাও, যাতে তোমার মুখের বাক্য আমি পালন করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার অটল মহব্বতে তুমি আমাকে নতুন শক্তি দাও, যাতে তোমার মুখের কালাম আমি পালন করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার অবিচল প্রেমে কর সঞ্জীবিত আমায় যেন আমি মেনে চলি তোমার বিধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় বাঁচতে দিন| আপনি যা বলবেন আমি তাই করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন তোমার চুক্তির বিশ্বস্ততার প্রতিজ্ঞা অনুসারে আমাকে জী বিত রাখো, যাতে আমি তোমার নিয়মের আদেশ পালন করতে পারি যা তুমি বলেছ। লামদ।